প্রচ্ছদ সারাবাংলা ডিজে পার্টিতে বাজল ‘জিতবে এবার নৌকা’, হামলায় আহত ৩

ডিজে পার্টিতে বাজল ‘জিতবে এবার নৌকা’, হামলায় আহত ৩

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ডিজে পার্টিতে বাজল ‘জিতবে এবার নৌকা’, হামলায় আহত ৩

চাঁদপুর শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় শিক্ষার্থীদের ডিজে পার্টি চলাকালে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান বাজানোয় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হন।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আল আমিন সায়েম জানান, ১৫ আগস্ট সন্ধ্যা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা ছাত্রদলের কয়েকজন মিলে ওই অফিসে ডিজে পার্টির আয়োজন করেন। রাত ১১টার দিকে ইউনিয়ন যুবদলের কয়েকজন গিয়ে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান পরিবেশন করাকে নিয়ে বির্তকে জড়ায়। এরপর তাদের হামলায় কয়েকজন আহত হন। এ সময় ডিজে পার্টির সরঞ্জাম ভাঙচুর করা হয়। 

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গান-বাজনার আয়োজন করেন। গান চালানো নিয়ে বির্তকের সৃষ্টি হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার