প্রচ্ছদ সর্বশেষ কবে থেকে শুরু হবে আগামী রোজা

কবে থেকে শুরু হবে আগামী রোজা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
কবে থেকে শুরু হবে আগামী রোজা

প্রতি বছর বিশ্বের লাখো মুসলিম অধীর আগ্রহে অপেক্ষা করেন রমজানের আগমনের জন্য। ভক্তি, আল্লাহর নৈকট্য, পারিবারিক বন্ধন জোরদার, আত্মীয়তার বন্ধন বজায় রাখা এবং সংহতি ও উদারতার মূল্যবোধ প্রচারের ওপর জোর দেয় পবিত্র এ মাসটি। এবার সবার অপেক্ষা ২০২৬ সালের রমজান মাস নিয়ে।

জানা গেছে, ২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে রমজান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে, যা ২৯ শাবান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে।

প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ এবং চাঁদ দেখা কমিটি তাদের নিজস্ব পদ্ধতি অনুসারে রমজানের শুরু ঘোষণা করবে। ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে, প্রতিটি মাস শুরু হয় নতুন অর্ধচন্দ্র দেখার পর থেকে।

চান্দ্র মাস সৌর মাসের তুলনায় ছোট হওয়ায়, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন পিছিয়ে আসে। ৩৩ বছরের চক্র ধরে, এর অর্থ হলো, মুসলমানরা সব ঋতুতেই পবিত্র মাসটি উপভোগ করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00