প্রচ্ছদ রাজনীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 4 মিনিট পড়ুন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার

বর্ণাঢ্য আয়োজনে সোমবার সারা দেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে র‌্যালি, সমাবেশ, গাছ বিতরণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রামে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। রংপুরে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামুর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব মো. আনিসুর রহমান লাকু। গজারিয়ায় র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন, মো. রফিকুল ইসলাম, ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু। ক্ষেতলালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফকরুজ্জামান চৌধুরী রুমির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপি নেতা জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম। বগুড়ায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, একেএম মাহবুবর রহমান, সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি, জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, সাধারণ সম্পাদক হাসান যুবায়ের হিমেল। নাচোলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আমিনুল ইসলাম।

বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক আলী, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা। চাঁদপুরে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক সেলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী। যশোরে ১৫টি ইউনিয়নে গাছের চারা বিতরণ করেছে বিএনপি। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা ছাত্রদলের সম্পাদক কামরুজ্জামান বাপ্পী।

সুনামগঞ্জে পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সম্পাদক কয়ছর এম আহমদ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। ফেনীতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার ও আবু তালেব।

বাগেরহাটে জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ সালামের নেতৃত্বে র‌্যালি শেষে সভায় বক্তব্য দেন সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, বিএনপি নেতা শেখ অহিদুজ্জামান দিপু। ময়মনসিংহে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।

বরগুনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মণি। জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, জাতীয় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বনির্ভর সম্পাদক আসমা আজিজ, সাবেক সহসভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক নেতা এজেডএম সালেহ ফারুক, পাবলিক প্রসিকিউটর নুরুল আমীন।

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আসাদের সঞ্চালনায় ও সভাপতি জহিরুল আলম ভ‚ইয়ার সভাপতিত্বে সভা হয়েছে। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, সহসভাপতি এম এ জিন্নাহ, এম রফিকুল ইসলাম রফিক। টাঙ্গাইলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় সভা হয়েছে। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান।

 মনোহরদীতে সভায় প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন। শুকুন্দি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাকির হোসেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00