নতুন পাঁচটি ভ্রাম্যমাণ (ভিআইপি) টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা।
স্থানীয় সরকার বিভাগের জারি করা আদেশে বলা হয়, সিনিয়র সহকারী সচিব ফারুক হোসেন, ডিএসসিসির সহকারী প্রোকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান ও উপসহকারী প্রোকৌশলী মোহাম্মদ জাকির হোসেন আগামী ২৭ অক্টোবর থেকে ৭ দিনের জন্য চীন সফরে থাকবেন। সফরের ব্যয় বহন করবে শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
তবে সরকারি নির্দেশনায় বলা আছে, কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এড়াতে হবে। এর পরও এ ধরনের সফর নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদারের খরচে বিদেশ সফর অনৈতিক এবং এটি স্বার্থসংঘাতের ঝুঁকি তৈরি করে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “এ ধরনের ভ্রমণ কর্মকর্তাদের নিরপেক্ষতার ওপর প্রভাব ফেলে এবং মানসম্মত সেবা নিশ্চিতকরণে বাধা দেয়।”
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক সরকারি আদেশে (জিও) তাদেরকে এই বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়।
গত ১৪ সেপ্টেম্বর জারি করা ওই সরকারি আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহকারী প্রোকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান ও উপসহকারী প্রোকৌশলী মোহাম্মদ জাকির হোসেন আগামী ২৭ অক্টোবর থেকে সাতদিনের জন্য চীন সফরে থাকবেন।
এ ভ্রমণের সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
সরকারি আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা দায়িত্বের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশ নেবেন। তবে, প্রধান উপদেষ্টার কার্যালয় দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছে যে, কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে।
তবে মোবাইল টয়লেট ও অন্যান্য যন্ত্রপাতি পরিচালনা প্রশিক্ষণের নামে স্থানীয় সরকার বিভাগের এ ধরনের ভ্রমণ নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদার বা উৎপাদক প্রতিষ্ঠানের ব্যয়ে বিদেশ ভ্রমণ অনৈতিক এবং এটি স্বার্থসংঘাতের সৃষ্টি করে।