প্রচ্ছদ সর্বশেষ সোনার খনি ধসে পড়ায় কমপক্ষে ১৪ জন নিহত

সোনার খনি ধসে পড়ায় কমপক্ষে ১৪ জন নিহত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
সোনার খনি ধসে পড়ায় কমপক্ষে ১৪ জন নিহত

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে একটি সোনার খনি ধসে পড়লে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের তিনটি পৃথক সুড়ঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। রয়টার্স জানায়, উদ্ধারকাজে অংশ নিচ্ছে জাতীয় রিস্ক সিস্টেম টিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপে খনির সব সুড়ঙ্গ থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে পানির স্তর কমানোর কাজ চলছে। পরবর্তীতে পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী ধাপে উদ্ধারকাজ এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর খনি থাকলেও এসব খনিতে নিরাপত্তার অভাব ও দুর্বল তদারকির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার