প্রচ্ছদ সর্বশেষ অসহায় প্রাণীদের সেবা করায় যার নে*শা

অসহায় প্রাণীদের সেবা করায় যার নে*শা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
আমার বাংলা সংবাদ
অসহায় প্রাণীদের সেবা করায় যার নে*শা

জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর। জনপ্রিয় এই প্রবাদ বাক্যের চমৎকার উদাহরণ হলেন পশুপ্রেমী কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আব্দুল কাইয়ুম রক।

উস্কোখুস্কো চুল ও ছিপছিপে গড়নের এই যুবক পথে প্রান্তরে ঘুরে ঘুরে কুকুর-বিড়ালের সেবা করে বেড়ান। দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় ধরে রাস্তার অসহায় প্রাণীদের সেবা করে চলেছেন তিনি। নিজ হাতে ট্রিটমেন্ট দিয়েছেন প্রায় ৭ হাজারেও বেশি কুকুরকে।

কখনো তাকে দেখা যায় আহত কুকুরকে চিকিৎসা দিতে, কখনো দেখা যায় তাদের সাথে খেলাধূলা করতে, কখনো-বা আবার তিনি বিপদে ফেঁসে যাওয়া কুকুর-বিড়ালকে রেসকিউ করেন।

এককথায় বলতে গেলে, আব্দুল কাইয়ুম রকের সারাটা দিন এই অবলা প্রাণীগুলোর সাথেই কাটে। নিজের পরিবারের বাইরে এই অবুঝ কুকুর বিড়ালরাই যেন তার দ্বিতীয় পরিবার।

পশুপ্রমী এই কন্টেন্ট ক্রিয়েটরের পৈতৃক নিবাস লালমনিরহাট জেলায় হলেও বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন।

গতবছর পর্যটক স্বল্পতার কারণে সেন্ট মার্টিন দ্বীপের শতশত কুকুর যখন অনাহারে মারা যাচ্ছিল তখন নিজের টিম নিয়ে এই আব্দুল কাইয়ুম রকই সেসব নিরীহ প্রাণীগুলোর জীবণ বাঁচানোর জন্য সেন্ট মার্টিন ছুটে গিয়েছিল।

তাছাড়া গতবছরের ভয়াবহ বন্যার সময়েও পানিতে আটকে পড়া কুকুর-বিড়ালদের রেসকিউ করার জন্য দিনরাত এক করে কাজ করে গিয়েছিলেন পশুপ্রেমী এই যুবক। ভবিষ্যতে আরো বড় পরিসরে বাংলাদেশের অসহায় পশুদের নিয়ে কাজ করে যেতে চান এনিমেল লাভার মোহাম্মদ আব্দুল কাইয়ুম রক।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার