প্রচ্ছদ বিশ্ব আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বিপন্ন গাজাবাসী
আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

গাজায় চলমান হামাস-ইসরাইল যুদ্ধে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আলজেরিয়ার প্রস্তাবিত ওই খসড়া প্রস্তাবকে সমর্থন জানিয়ে এ দিন ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩টি দেশ। তবে ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য। শেষ পর্যন্ত ক্ষমতাধর যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিলে প্রস্তাবটি আটকে যায়। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। এদের কোনো একটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে তা পাস করা যায় না।গাজায় যুদ্ধবিরতির দাবিতে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এটি ছিল যুক্তরাষ্ট্রের তৃতীয়বারের মতো ভেটো। যুক্তরাষ্ট্র এর আগে গাজার যুদ্ধ নিয়ে জাতিসংঘে ভোটের সময় ‘যুদ্ধবিরতি’ শব্দটি এড়িয়ে গিয়েছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির কথা বলেছেন। এদিকে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও রাফাহতে ইসরাইলের স্থল অভিযানের বিরোধিতা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র। এতে সব জিম্মিকে মুক্তি এবং গাজায় অবাধ মানবিক ত্রাণ প্রবেশের আহ্বান জানানো হয়েছে। আন্তজাতিক গনমাধ্যমের হাতে পাওয়া খসড়া অনুযায়ী, নিরাপত্তা পরিষদকে যত দ্রুত সম্ভব গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া সব জিম্মিকে মুক্তি দেয়া ও গাজায় মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সব বাধা তুলে নেয়ার কথাও আছে ওই খসড়ায়। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেলো বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ২৯ হাজার ৯২ জন নিহত এবং প্রায় ৭০ হাজার জন আহত হন। অপরদিকে, ইসরাইল জানিয়েছে, হামাসের হামলায় ইসরাইলে প্রায় ১২০০ জন নিহত হয়েছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার