প্রচ্ছদ বিনোদন আশা জাগিয়েও হারল পাকিস্তান

আশা জাগিয়েও হারল পাকিস্তান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
পাকিস্তানের টি-টোয়েন্টি
আশা জাগিয়েও হারল পাকিস্তান

জয়ের আশা জাগিয়েও শেষদিকে এসে তরী ডুবল পাকিস্তানের । বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হেরেছে ৪৬ রানে।অকল্যান্ডে শুক্রবার ২২৭ রান তাড়ায় নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রানে গুটিয়ে যায় শাহিন আফ্রিদির দল। লক্ষ্যটা বড় হলেও ইনিংসের ১৫তম ওভার পর্যন্ত ম্যাচ পাকিস্তানের হাতেই ছিল। এ সময় পর্যন্ত ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১৫৯ রান। ক্রিজে ছিলেন বাবর আজম ও আজম খান। জয়ের জন্য শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৬৮ রান। কিন্তু ১৬তম ওভারে আক্রমণে এসে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেন মিলনে। প্রথম বলে আজমকে ফেরানোর পর তৃতীয় বলে সাজঘরে ফেরান শাহিনকে। এরপরের ওভারে বাবরও আউট হলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় পাকিস্তান।এর আগে দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন সাইম আইয়ুব। মাত্র ৮ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭ রান করে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হন এই মারকুটে ওপেনার। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ১৪ বলে ২৫ রান করে সাউদির শিকার হন। এরপর ফখর  জামান, ইফতিখার ও আজমকে নিয়ে জয়ের আশা জাগিয়েও ব্যর্থ হন বাবর। পাকিস্তানের হয়ে ৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫৭ রান করেন বাবর আজম। কিউইদের হয়ে ২৫ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন টিম সাউদি।এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২২৬ রান তোলে কিউইরা। ব্যাট হাতে ঝড় তোলেন ড্যারিল মিচেল, ফিন অ্যালেন ও মার্ক চাপম্যান। মিচেল ২৭ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৬১ রান করেন। অ্যালেন ৩ ছক্কা ও ৩ চারে ১৫ বলে ৩৪ আর চাপম্যান ২ ছক্কা ও ২ চারে ১১ বলে ২৬ রান করেন।  পাকিস্তানের পক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন অভিষিক্ত আব্বাস আফ্রিদি। এছাড়া ৩ উইকেট নিলেও ৪৬ রান খরচ দেন অধিনায়ক শাহিন।আগামী  ১৪ জানুয়ারি হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00