প্রচ্ছদ বিনোদন আশিকি থ্রি’তে কে হচ্ছেন কার্তিকের সঙ্গী ?

আশিকি থ্রি’তে কে হচ্ছেন কার্তিকের সঙ্গী ?

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আশিকি থ্রি
আশিকি থ্রি’তে কে হচ্ছেন কার্তিকের সঙ্গী ?

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘আশিকি’র তৃতীয় কিস্তি আনার ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। তবে সিনেমাটির কলাকুশলী এখনো নির্ধারিত হয়নি। কিন্তু মুল ভূমিকায় থাকছেন কার্তিক আরিয়ান, তা অনেকাংশেই নিশ্চিত ছিল। এবার শোনা যাচ্ছে, ‘আশিকি থ্রি’ সিনেমায় কার্তিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বর্তমান সময়ের নতুন ক্রাশ তৃপ্তি দিমরি।ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ‘অ্যানিমেল’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর বর্তমানে ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছেন তৃপ্তি। তাই নির্মাতাদের ধারণা, পর্দায় কার্তিকের সঙ্গে এই অভিনেত্রীর রসায়ন দারুণভাবে গ্রহণ করবেন দর্শক। ‘আশিকি থ্রি’ নিয়ে বেশ কিছুদিন ধরেই তৃপ্তির সঙ্গে আলোচনা চলছে  এবং নির্মাতারা এখন তাকে প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ করতে যাচ্ছেন।জানা গেছে, ‘আশিকি থ্রি’ সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন পরিচালক অনুরাগ বসু। ‘টি-সিরিজ’ এবং ‘ভিশেষ ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি ।১৯৯০ সালে রাহুল রায় এবং অনু আগারওয়াল অভিনীত ছবি ‘আশিকি’ সেই সময়ে দারুণ ঝড় তোলে বলিউডে।ফ্র্যাঞ্চাইজিটি ২০১৩ সালে ‘আশিকি টু’-এর মাধ্যমে আবারো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। মোহিত সুরি পরিচালিত এবং শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর অভিনীত ‘আশিকি টু’ সেই বছরের সর্বোচ্চ আয়কৃত সিনেমার তালিকায় থাকার পাশাপাশি সিনেমাটির সংগীতে আচ্ছন্ন হয়ে পড়েছিল গোটা বলিউড। এবার অপেক্ষা ‘আশিকি থ্রি’ সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে তৃপ্তি দিমরির রসায়ন দেখার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00