প্রচ্ছদ বিশ্ব এবার যে পদক্ষেপ নিলেন এরদোগান

এবার যে পদক্ষেপ নিলেন এরদোগান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
এবার যে পদক্ষেপ নিলেন এরদোগান

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ওপর হামলা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোগান। শনিবার (৭ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক ফোনালাপে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছে, তা তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ফোনালাপে এরদোগান বলেন, যদি এই সামরিক হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক পর্যায়েও গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপই হতে পারে কার্যকর পথ। এরদোয়ানের মতে, এখনও একটি সংলাপের প্ল্যাটফর্ম তৈরি করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর সুযোগ রয়েছে। তুরস্ক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

ফোনালাপে দুই নেতা তুরস্ক ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00