প্রচ্ছদ সর্বশেষ কুলাউড়ায় খুন হওয়া স্কুলছাত্রী নাফিজার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

কুলাউড়ায় খুন হওয়া স্কুলছাত্রী নাফিজার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
কুলাউড়ায় খুন হওয়া স্কুলছাত্রী নাফিজার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণ বাজার ইউনিয়নের শেরপুর গ্রামের স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুমের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে জামায়াত ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (২৭ জুন) নিহতের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নাফিজা জান্নাত আনজুম গত ১২ জুন সকালে প্রাইভেট পড়তে গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। ঘটনার দিন জুনেল মিয়া নামের এক যুবক তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে নির্মমভাবে হত্যা করে। পরে নাফিজার মরদেহ দুই দিন পর ওই স্থান থেকে উদ্ধার করে পুলিশ।

জামায়াত আমীর নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বলেন, “আমরা কোনো অবিচার চাই না, আমরা ন্যায় বিচার চাই।” তিনি আরও বলেন, “আমার নিজ উপজেলায় নাফিজা জান্নাত আনজুম হত্যার মর্মান্তিক সংবাদ ঢাকা থেকে শুনতে পেরেছি। আমি মেয়েটির বাবার সঙ্গে কথা বলেছি শুনে আমার বিবেকে আঘাত লেগেছে। এ নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে আমরা কোন সমাজে বাস করছি? এই নিষ্পাপ মেয়েটিকে হত্যা করে তার পরিবারের ওপর যে জুলুম করা হলো, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এ ঘটনার পর পুলিশ জুনেল মিয়াকে গ্রেফতার করে। জামায়াত আমীরের এই সফর স্থানীয় জনগণের মধ্যে ন্যায়বিচারের দাবি আরও জোরালো করেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00