প্রচ্ছদ জাতীয় কেরানীগন্জে ধর্ষণের ঘটনায় বিবৃতি দিয়েছে: মধুসিটি

কেরানীগন্জে ধর্ষণের ঘটনায় বিবৃতি দিয়েছে: মধুসিটি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
মধুসিটি
কেরানীগন্জে ধর্ষণের ঘটনায় বিবৃতি দিয়েছে: মধুসিটি

ঈদুল ফিতর-২০২৪ এর পরবর্তী সময়ে (ঈদের ছুটি চলাকালীন) অর্থাৎ পহেলা বৈশাখের দিন সন্ধার পর কেরানীগঞ্জ থানাধীন, তারানগর ইউনিয়নের অন্তর্গত মধুসিটি ফুডকোটের পিছনের রাস্তায় কিছু দুষ্ট, মাদকসেবী ও উচ্ছৃঙ্খল লোক বহিরাগত অতিথী/দর্শনার্থীদের সাথে (যারা ৩/৪ জন ছেলে এবং তাদের সাথে একজন মেয়ে ছিল) খুব বাজে আচরন করেছে। এমন কি সাথে থাকা ছেলেদেরকে টেনে হেচরে নিয়ে মারধর ভয়ভীতি দেখিয়ে তাদের সব কিছু ছিনিয়ে নেয় এবং আরও টাকা দাবী করেছে। এমনকি মেয়ের সাথেও ধর্ষনের মত ন্যক্কার জনক আচরন করেছে। এই নিয়ে বিভিন্ন মিডিয়া, পত্র পত্রিকা অনলাইন নিউজ বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ভাবে সংবাদ প্রচারিত হচ্ছে। আমরা মধুসিটির পক্ষ থেকে উক্ত ন্যক্কারজনক ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে চরম শাস্তির ব্যবস্থার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধারশীল। তাই আইনের লোকদের নিকট উক্ত ঘটনার সু-বিচার দাবী করছি।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বিভিন্ন মিডিয়ায় গ্রেফতারকৃত মাসুদকে মধুসিটির সিকিউরিটি হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং তার বিভ্রান্তিমূলক জবানবন্দি প্রচার করা হচ্ছে। সত্যিকার অর্থে মাসুদ নামে মধুসিটির কোন সিকিউরিটি নাই। লোকমুখে জানা মাসুদ কেরানীগঞ্জ থানার তারানগর ইউনিয়নের কলমারচর গ্রামের অধিবাসি। কলমারচর বাসীর বক্তব্য অনুসারে মাসুদ একজন বিকারগ্রস্থ দুষ্ট প্রকৃতির লোক। মাদক সেবন থেকে আরম্ভ করে বিভিন্ন উচ্ছৃঙ্খল অপকর্মে লিপ্ত থাকে। তার সাথে মধুসিটির আদোই কোন প্রকার সম্পৃক্ততা নেই।
এখানে আরও উল্লেখ যে, মধুসিটির গার্ড/সিকিউরিটি ২৪ ঘন্টা ইউনিফরম পরিধান অবস্থায় ডিউটি করে এবং তাদেরকে বিভিন্ন নামীদামী সিকিউরিটি কোম্পানী হতে নিয়োগকৃত।
গ্রেফতারকৃত মাসুদ উক্ত ঘটনার মূলহোতা হিসেবে নিজের অপরাধ/অপকর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য বিভ্রান্তীমূলক জবানবন্দি দিয়ে মিডিয়া বা আইনের লোকদেরকে বিভিন্নভাবে যেমন হয়ারানি করছে তেমনিভাবে অন্যদিকে মধুসিটির সুনাম নষ্ট করছে। মধুসিটির প্রতিষ্ঠিত সুনাম নষ্ট করার জন্য হয়তো কোন চক্রের এই ন্যক্কারজনক ঘটনার সৃষ্টি ।
সকল মিডিয়া কর্মী, অনলাইন নিউজ সদস্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আইন রক্ষাকারী সদস্যদের নিকট আমাদের বিনীত আহ¦বান- আপনারা যাচাই- বাছাই পূর্বক তথ্য পরিবেশন করুন এবং উক্ত ন্যক্কারজনক ঘটনার মূলহোতাকারীসহ সকল অপরাধী এবং মধুসিটির সুনাম ক্ষুন্নকারীদের বিরুদ্ধে কঠিন বিচার ও চরম শাস্তি দাবী করছি।

কেরানীগন্জে ধর্ষণের ঘটনায় বিবৃতি দিয়েছে: মধুসিটি
কেরানীগন্জে ধর্ষণের ঘটনায় বিবৃতি দিয়েছে: মধুসিটি 9

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00