প্রচ্ছদ জাতীয় গণভোটে যদি ‘না’ বিজয়ী হয় তাহলে কি হবে?

গণভোটে যদি ‘না’ বিজয়ী হয় তাহলে কি হবে?

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
গণভোটে যদি ‘না’ বিজয়ী হয় তাহলে কি হবে?

গণভোটে বিএনপির ভিন্ন মতের বিষয়গুলো হ্যাঁ ভোটে পাশ হলেও তা পরবর্তী সরকারের জন্য তেমন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না বলে অভিমত ব্যক্ত করেছেন লেখক এবং দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক আলতাফ পারভেজ। বৃহস্পতিবার তিনি এ অভিমত ব্যক্ত করেন।

আলতাফ পারভেজ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যেসব বিষয় রয়েছে তার সবকিছু পরবর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে-এমন বাধ্যবাধকতা তৈরি করে না। তারপরও সেখানে তেমন মৌলিক কিছু নেই। শিক্ষাব্যবস্থার পরিবর্তন, করারোপের সিদ্ধান্ত গ্রহণ, ভূমি সংস্কার-এমন বিষয় থাকলে তা নিয়ে সবার মাথা ব্যথা থাকত। এখন যা জুলাই সনদে আছে বা যেসব গণভোটে যাচ্ছে-তা নিয়ে সাধারণ মেহনতী মানুষের কিছু যায় আসে না। এজন্য এটা নিয়ে জনগণের তেমন কোনো মাথাব্যথা নেই। রাজনৈতিক দলগুলোর মাথা-ব্যথা রয়েছে।

তিনি বলেন, জুলাই আদেশ ও গণভোটের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে মনে হয় জামায়াতসহ তাদের মিত্রদের কথা বেশি শোনা হয়েছে। এটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করছে। তবে এটা রাজনৈতিক দলগুলো মেনে নিলেও পরবর্তী সরকারের জন্য তেমন কোনো বাধা হবে না। 

তিনি আরও বলেন, বিএনপির ভিন্ন মতের কিছু বিষয় গণভোটে গেছে। সেখানে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এবং সংসদে বিএনপি দুই তৃতীয়াংশ আসন পায়, তখন বিএনপি চাইলে তো নতুন করে সংবিধান সংশোধনেরও উদ্যোগ নিতে পারে। পাশাপাশি ভূমিধস বিজয় অর্জন করলে উচ্চকক্ষেও বিএনপি বা যে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তখন তারা যা চাইবে, সেই পরিবর্তনতো করতে পারবেন। 

গণভোটের বিষয়গুলো পরিবর্তনের সুযোগ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে আলতাফ পারভেজ বলেন, এখনো জুলাই আদেশ, গণভোটসংক্রান্ত বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কোনো দলকে ভোট দিয়ে বিজয়ী করা মানেও জনগণ তাকে ম্যান্টেড দিল। তখন ওই সরকার তাদের মতো করে পরিবর্তন কেন করতে পারবে না? সামনে এ বিষয়ে আরও আলোচনা হবে। তারপর সবকিছু পরিষ্কার হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00