প্রচ্ছদ সারাবাংলা গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ১ হাজার ৭২ জন আসামি রয়েছেন। এ সময় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সারা দেশে ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিয়মিত অভিযানেরই অংশ। তাঁদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি আছেন ১ হাজার ৭২ জন। এ ছাড়া অন্যান্য অপরাধে ৫৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সারা দেশে চালানো পুলিশের এই অভিযানে একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাঁচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি উদ্ধার করা হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00