প্রচ্ছদ জাতীয় ছয় বিভাগে চলছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ

ছয় বিভাগে চলছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 0 মিনিট পড়ুন
অতি তীব্র তাপপ্রবাহ
ছয় বিভাগে চলছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ

সারা দেশে তাপমাত্রা গতকাল রবিবার আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। তবে তাপপ্রবাহের এলাকাগুলোর পরিস্থিতির তেমন হেরফের হয়নি। গতকালও দেশের ছয় বিভাগে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছিল। মেহেরপুর ও নরসিংদীতে গরমে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত এক সপ্তাহ চলমান তাপ পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। তাপমাত্রা কখনো কখনো কিছুটা কমলেও তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরম থাকবে মাসের বাকি দিনগুলোতেও
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে সারা দেশে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার