প্রচ্ছদ খেলা জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন নিশাঙ্কা

জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন নিশাঙ্কা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
নিশাঙ্কা
জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন নিশাঙ্কা

২০০০ সালে শারজাহ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৮৯ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার বাঁহাতি অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া। লঙ্কানদের হয়ে এতদিন ওডিআইয়ের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল জয়সুরিয়ার। কিন্তু এবার লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়ার ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন পাতুম নিশাঙ্কা। ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তরুণ এই ব্যাটার।পাল্লেকেলেতে সফরকারী আফগানিস্তানের বোলারদের তুলোধুনা করে মাত্র ১৩৬ বলেই তুলে নেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২১০ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেছেন নিশাঙ্কা। এ জন্য মোকাবেলা করেছেন মাত্র ১৩৯ বল। এই ইনিংসটি খেলার পথে ২০টি চার ও ৮টি ছক্কা মেরেছেন তিনি। নিশাঙ্কার টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ৩৮১ রানে। এদিন টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ব্যাটিংয়ে নেমে শুরুতে আগ্রাসী সূচনা করেন দুই লঙ্কান ওপেনার নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্দো। ২৬ দশমিক ২ ওভারের এই জুটিতেই আসে ১৮২ রান। দুই ব্যাটারই ব্যক্তিগত সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন। তবে ১২ রান দূরে থাকতে ফরিদ আহমদের বলে ইবরাহিম জাদরানের হাত ক্যাচ দিয়ে ফেরেন ফার্নান্দো। উদ্বোধনী জুটি ভাঙার পর কুশাল মেন্ডিসের সঙ্গে কিছুটা ধীরে রান তোলেন নিশাঙ্কা। ব্যক্তিগত ১৬ রানে মেন্ডিস ফেরায় ভাঙে ৪৩ রানের জুটি। এরপর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠেন নিশাঙ্কা। ৭১ বলের এই জুটিতে আসে ১২০ রান। এদিকে, ৪৮ দশমিক ৫ ওভারের সময় গুলবাদিন নাইবের বলে দুই রান নিয়ে নিশাঙ্কা ১৯০ রানে পৌঁছালে স্টেডিয়ামে বসা জয়সুরিয়া করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।এরপর ৪৯ দশমিক ২ ওভারে ফরিদ আহমেদের বলে চার মেরে নিশাঙ্কা পৌঁছে যান দ্বিশতকে। পাশাপাশি লঙ্কান ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নেন এই ব্যাটার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার