প্রচ্ছদ জাতীয় জামিন হলো না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

জামিন হলো না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

জামিন শুনানি পিছিয়ে দিয়ে শুনানির জন্য আগামী বুধবার (২২ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন বিচারক।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জামিন হলো না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। জামিন শুনানি পিছিয়ে দিয়ে শুনানির জন্য আগামী বুধবার (২২ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন বিচারক। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিকের আদালত এই দিন নির্ধারণ করেন।

মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার , মো. আসাদুজ্জামান ও বদরুদ্দোজা বাদল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু । উভয় পক্ষের শুনানি শেষে মহামান্য আদালত এই আদেশ দেন।

গত ২৮ অক্টোবর সকাল ৯টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের, গোয়েন্দা বিভাগ। পরদিন প্রধান বিচারপতির বাসার ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দোখানো হয়। ঐদিন ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00