প্রচ্ছদ বিশ্ব জিম্মি মুক্তি নিয়ে নতুন চুক্তির ইঙ্গিত নেতানিয়াহুর 

জিম্মি মুক্তি নিয়ে নতুন চুক্তির ইঙ্গিত নেতানিয়াহুর 

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
নেতানিয়াহু
জিম্মি মুক্তি নিয়ে নতুন চুক্তির ইঙ্গিত নেতানিয়াহুর 

গাজায় হামাসের হাতে জিম্মিদের উদ্ধারে আরও একটি চুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতায় চলছে আলোচনা। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু স্বীকার করেন, ইসরায়েলের আলোচক দলকে নির্দেশনা দিয়ে পাঠানো হয়েছে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এটা তাদের ‘অস্তিত্বের যুদ্ধ’। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ চলমান থাকবে। সামরিক চাপ ছাড়া ১১০ জিম্মিকে উদ্ধার সম্ভব হতো না উল্লেখ করে সেনা অভিযান চালিয়ে যাওয়ার মাধ্যমেই বন্দি সবাইকে বের করে আনা যাবে বলেও জানান তিনি।এর আগে, শুক্রবার জিম্মিদের উদ্ধারে চুক্তির বিষয়ে নরওয়েতে বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুল রহমান আল থানির সাথে বসেন মোসাদ নেতা ডেভিড বার্নেয়া। তবে এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান নেতানিয়াহু। নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে আগেই নিশ্চিত করেছে কাতার। আরেক মধ্যস্থতাকারী মিসরের সূত্র বলছে, চুক্তির বিষয়ে অতীতের তুলনায় উদার ইসরায়েলের প্রধানমন্ত্রী।এদিকে, হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন একেবারে না থামলে বন্দিবিনিময়ের কোনো আলোচনায় যেতে তারা রাজি নয়।প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা করে ১২শ’র বেশি মানুষকে হত্যা করে এবং একই সঙ্গে ২৪২ জনকে জিম্মি করে নিয়ে যায়। ওই দিন থেকেই গাজায় তীব্র হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার