প্রচ্ছদ জাতীয় তিনদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

তিনদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপি
তিনদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

অবরোধের পর আবারও লিফলেট বিতরণ কর্মসূচিতে ফিরেছে বিএনপি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি পালন করা হবে।তিনি অভিযোগ করেন, নির্বাচনের নামে সরকার তামাশা করছে। কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবে সেটিও নির্ধারণ করা হয়ে গেছে।এর আগে, নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতা করার দাবি নিয়ে টানা তিনদিন লিফলেট কর্মসূচি পালন করেছে বিএনপি। এরপর আবারও অবরোধ কর্মসূচি দেয় দলটি। নতুন করে লিফলেট বিতরণ কর্মসূচিতে ফিরলো বিএনপি।এদিকে, বিএনপির সঙ্গে মিল রেখে তিনদিনের একই কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এক বিবৃতির মাধ্যমে দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এই কর্মসূচি ঘোষণা করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00