প্রচ্ছদ খেলা দ্বিতীয় সারির দল নিয়েও সফল ম্যানসিটি

দ্বিতীয় সারির দল নিয়েও সফল ম্যানসিটি

৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে  পেপ গার্দিওলার দল।   

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ম্যানচেস্টার সিটির
দ্বিতীয় সারির দল নিয়েও সফল ম্যানসিটি

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বের টিকেট আগেই নিশ্চিত হয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। এমন ম্যাচকে সামনে রেখে সেরা একাদশের দলকে বসিয়ে দ্বিতীয় সারির একাদশ নিয়ে মাঠে নামে পেপ গার্দিওলার দল। সেই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় তুলে নিলো বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। চলতি আসরে দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতলো সিটিজেনরা। আগের দিন প্রথম দল হিসেবে ‘ছয়ে ছয়’ করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ইংলিশ দল হিসেবে এই কীর্তি গড়লো সিটি। এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৯ মিনিটে প্রথম সাফল্য পায় সিটি। গোল করে অভিষেক রাঙান হ্যামিলটন। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে হ্যামিল্টনের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন অস্কার বব। ফলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বব। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের ফেরার জন্য মরিয়া হয়ে পড়ে বেলগ্রেড। ৭৬ মিনিটে মেলে সাফল্যের দেখা। সতীর্থের পাস বক্সে পেয়ে ব্যবধান কমান হোয়াং ইন-বিওম। তবে তাদের ম্যাচে ফেরার আশা আবারও নিভে যায় ম্যাচের ৮৪ মিনিটে। স্পট কিকে ব্যবধান আবার বাড়িয়ে নেন ক্যালভিন ফিলিপস। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে বেলগ্রেডের হয়ে কাতাই ব্যবধান কমালেও তা হার এড়াতে যথেস্ট ছিল না । শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে  পেপ গার্দিওলার দল।   

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00