প্রচ্ছদ সর্বশেষ নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ইউএনও,ওসিসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

গতকাল বুধবার (৩০ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চানমণিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটে। সংঘর্ষের কারণ নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। তবে পুলিশ জানায়, মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় চানমণিপাড়া গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে উপজেলার হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোগলটুলা গ্রামের মহব্বত আলীর ছেলে তৌহিদুল ইসলাম ওই নারীর দিকে তাকান।

এ নিয়ে হালেমা তৌহিদুলের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তার ছেলে এগিয়ে গেলে তৌহিদুলের সঙ্গে তার ঝগড়া হয়। এ নিয়ে রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন ও সরাইল থানার ওসি মোহাম্মদ রফিকুল হাসানসহ ২০ জন আহত হন।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, মাস দুয়েক আগে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে সংঘর্ষের ঘটনায় চানমণিপাড়া ও মোগলটুলা গ্রামের লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়ান। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকে ওই গ্রামের লোকজন গা ঢাকা দিয়েছেন

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00