প্রচ্ছদ জাতীয় ‘নাহ! জমাইতে পারলো না!’

‘নাহ! জমাইতে পারলো না!’

0 কমেন্ট 1 মিনিট পড়ুন
'নাহ! জমাইতে পারলো না!’

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের ধরন এবং এ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। দুদকের আনা অভিযোগের পরিসংখ্যানকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে মনিরা শারমিন এ মন্তব্য করেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘এ কেমন দুর্নীতি করলেন Asif Mahmud? ১৮৮ জন কর্মকর্তার বদলি বাণিজ্য করে প্রতি কর্মকর্তা থেকে মাত্র ১ লাখ ৪৬ হাজার করে নিল। তাও আবার ৪ জন মিলে। ছিহ! লজ্জার ব্যাপার! বিএনপির মাথায় তাও ব্রেন্ট আছে। এক ভিসি ৩ কোটি!

আর সরকারের প্রতি অনুরোধ, দুদকের মুখপাত্র যাকে দিয়ে প্রেস কনফারেন্স করাইছেন, খুবই অনভিজ্ঞ এবং আনস্মার্ট। মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারে না। এক লাইন বলতে ১৪ বার তোতলায়। তারমধ্যে নার্ভাস হয়ে “প্রাথমিক সত্যতা” বলে ফেলছে। সেইটা আবার সাংবাদিকদের অনুরোধ করছে যাতে ঐ শব্দটুকু বাদ দিয়ে ভিডিও প্রচার করে।

নাহ! জমাইতে পারলো না!’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার