প্রচ্ছদ সারাবাংলা নিখোঁজের চার দিন পর মাছের খামারে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর মাছের খামারে শিশুর মরদেহ উদ্ধার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
নিখোঁজের চার দিন পর মাছের খামারে শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিখোঁজের চার দিন পর আলিফ খান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) বিকেলে উপজেলার স্বল্পছাপিলা গ্রামে অবস্থিত একটি মাছের খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আলিফ খান স্বল্পছাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার টাঙ্গাব ইউনিয়নের স্বল্পছাপিলা গ্রামের কানন খানের শিশু পুত্র স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর বাড়ির পাশে স্কুল মাঠে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায়।

নিহত শিশুর চাচা জোকেন খান জানান, বুধবার দুপুর দেড়টার দিকে আলিফ খান স্কুল মাঠে খেলার সময় নিখোঁজ হয়। ঘটনার চারদিন পর বাড়ির পাশে ওয়াসিম মিয়ার মাছের খামারে তার মরদেহ পাওয়া যায়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার