প্রচ্ছদ সর্বশেষ গ্রামের বাড়ি থেকে সাবেক এমপি তুহিন গ্রেপ্তার

গ্রামের বাড়ি থেকে সাবেক এমপি তুহিন গ্রেপ্তার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
গ্রামের বাড়ি থেকে সাবেক এমপি তুহিন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার মধ্যরাতে ঢাকার নবাবগঞ্জের ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে তুহিনকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, তুহিনকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় নারী-পুরুষের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সাবিনা আক্তার তুহিনকে সাধারণ মানুষ ঘিরে রাখে এবং তিনি নির্দোষ দাবি করে গ্রেপ্তার না করার অনুরোধ করা হয়। সাবিনা আক্তার তুহিনকে দেখা যায়, তার সমর্থক ও সাধারণ মানুষকে বাধা না দেওয়ার অনুরোধ করছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার