প্রচ্ছদ সর্বশেষ পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুইজনের মৃতদেহ উদ্ধার

পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুইজনের মৃতদেহ উদ্ধার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুইজনের মৃতদেহ উদ্ধার

টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলের কারণে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে একজনের এবং শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, দুপুরে ঝিনাইগাতীর মহারশী নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে ডাকাবর এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) নদীর মাঝে নেমে পানির স্রোতের টানে হারিয়ে যায়। তার মরদেহ শুক্রবার সকালে একটি ধানক্ষেত থেকে পাওয়া যায়।

অন্যদিকে, নালিতাবাড়ীর চেল্লাখালি নদীর বুরুঙ্গা সেতুর কাছে লাকড়ি ধরতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে হুমায়ূনের মরদেহ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পাওয়া যায়।

এছাড়া, অতিবৃষ্টির কারণে উজান থেকে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আচমকা ঝিনাইগাতী উপজেলার মহারশী ও সোমেশ্বরী নদী এবং নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং এলাকাটি চলে আসে। তবে গত রাতে এসব নদীর পানি কমে যায়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার