প্রচ্ছদ বিশ্ব পুতিন বললেন, যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া, তবে…

পুতিন বললেন, যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া, তবে…

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
পুতিন বললেন, যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া, তবে...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এবার মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া যুদ্ধবিরতির এই প্রস্তাবে রাজি আছে। তবে এই যুদ্ধবিরতি যেন দীর্ঘমেয়াদী শান্তির জন্য করা হয়।

যুদ্ধ ইস্যুতে ইউক্রেনের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে আগ্রহ দেখানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। পুতিন আরও বলেন, তিনি মনে করছেন, ইউক্রেনের উচিত ছিল আমেরিকাকে সৌদি আরবের মতো একটি বৈঠকের জন্য বারবার অনুরোধ করা, কারণ পরিস্থিতি এমনই। এ ছাড়া যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করেন এই নেতা।

এর আগে সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার অনুষ্ঠিত আমেরিকা-ইউক্রেন আলোচনা ছিল সম্প্রতি ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডার পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এতে ইউক্রেন রাজি হয়। এবার পুতিনও রাজি বলে জানালেন।

এক যৌথ বিবৃতিতে আমেরিকা জানায়, তারা অবিলম্বে ইউক্রেনে সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। ট্রাম্প-জেলেনস্কির বাকবিতণ্ডায়পূর্ণ বৈঠকের পর এগুলো স্থগিত করা হয়েছিল।

তিন বছর আগে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। সাম্প্রতিক সময়ে যুদ্ধে অগ্রগতি পাচ্ছে মস্কো। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00