প্রচ্ছদ বিনোদন ফের মঞ্জুলিকা হচ্ছেন বিদ্যা বালান

ফের মঞ্জুলিকা হচ্ছেন বিদ্যা বালান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ফের মঞ্জুলিকা হচ্ছেন বিদ্যা বালান

২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় মঞ্জুলিকা চরিত্রে দেখা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সে সময় এই চরিত্রটিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন এই নায়িকা। এবার আবারও মঞ্জুলিকা ফিরছেন পর্দায়।‘ভুল ভুলাইয়া’র প্রথম সিনেমায় বিদ্যাকে দেখা গেলেও, ছবিটির দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া টু’তে তার স্থানে অভিনয় করেন বলিউড অভিনেত্রী টাবু। এই ফ্র্যাঞ্চাইজির দুটি কিস্তিই মুক্তির পর তুমুল সাড়া পেয়েছিল দর্শকদের। রীতিমতো বক্স অফিসেও ঝড় তোলে এ দু’টি সিনেমা। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। আর এই সিনেমা দিয়েই দীর্ঘ ১৭ বছর পর পর্দায় ফিরছেন বিদ্যা বালান। জানা গেছে, এই সিনেমাতেও বিদ্যা কথা বলবেন ঝরঝরে বাংলায় এবং ছবিটিতে এবার অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তবে মঞ্জুলিকা চরিত্রেই বিদ্যা ফিরছেন কি না, তা এখনো অনিশ্চিত। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে ‘ভুল ভুলাইয়া থ্রি সিনেমার শুটিং। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক আনিস বাজমি। সিনেমার বেশ কিছু অংশের শুটিং হবে কলকাতায়। ভারতীয় সূত্র অনুযায়ী, বিদ্যা বালান ছাড়াও এই সিনেমায় আরও দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে। ‘ভুল ভুলাইয়া টু তেও অভিনয় করেছিলেন তিনি। তবে এবার তাকে কোন ভূমিকায় দেখা যাবে সেটাই এখন দেখার পালা। ধারনা করা হচ্ছে চলতি বছরের দীপাবলির সময় সিনেমাটি মুক্তি পাবে ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00