প্রচ্ছদ জাতীয় বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা, ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা । 

বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা, ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা । 

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা, ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা । 

রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা, ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা । 
বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা, ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা ।  10

তিনি জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে।

ক্যাপ্টেন কামরুল জানান, এটি বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের একটি। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টারলাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস, ইন্টলেশন অব স্টপওয়ে, লাইটিং সিস্টেম ফর রানওয়ে-১৪ এবং ৩২ এর কাজ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতোমধ্যে নোটাম জারি করা হয়েছে।

বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা, ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা । 
বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা, ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা ।  11

এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত রানওয়ে বন্ধ করা হয়েছিল।

প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০ তে কল করতে পারবেন যাত্রীরা। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সর্বদা বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00