প্রচ্ছদ জাতীয় বিএনপির নেতারা সব ইস্যু হারিয়ে পাগলের প্রলাপ বকছে : নানক

বিএনপির নেতারা সব ইস্যু হারিয়ে পাগলের প্রলাপ বকছে : নানক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
বিএনপির নেতারা সব ইস্যু হারিয়ে পাগলের প্রলাপ বকছে : নানক

বিএনপি সব ইস্যু হারিয়ে এখন পাগলের প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের একক মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।

বিএনপি নেতাদের ভারতবিরোধী বক্তব্যের কড়া সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘যখন দেশবিরোধী সকল ইস্যু বিএনপির নাগালের বাইরে চলে গেছে তখন তাদের নেতারা পাগলের প্রলাপ বকছে। এ দেশে পাকিস্তানের চিন্তা-চেতনা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। কিন্তু তখনো এই অসম্প্রদায়িক বাঙ্গালি জাতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। ১৯৭৫ সালের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জণগন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।’

পাট মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। পাট পণ্যের উৎপাদন খরচ যেসকল দেশে সবচেয়ে কম তারমধ্যে বাংলাদেশ অন্যতম। পাটের তৈরি গৃহসজ্জার পণ্যের চাহিদার পাশাপাশি পাটের তৈরি শপিং ব্যাগ, জিওটেক্সটাইল ও ফ্লোর কভারের চাহিদাও বাড়ছে। এ ছাড়া পাটকাঠির তৈরি চারকোলের চাহিদাও রয়েছে চীনসহ বিভিন্ন দেশে। এ ছাড়া পাটভিত্তিক জিওটেক্সটাইলের বৈশ্বিক বাজারের আকার ক্রমে বেড়েই চলেছে। এ সকল সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা পাটের উৎপাদনের দিকে যেমন গুরুত্ব দিচ্ছি, তেমনি মূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদনে আরও জোর দিচ্ছি। এ জন্য জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) বহুমুখী পাটজাত পণ্যের উদ্ভাবন, ব্যবহার ও বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘পরিবেশবান্ধব সোনালী আঁশ পাট বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাটশিল্পের উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সদয় নির্দেশনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাটখাতে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে। পাট ও পাটজাত পণ্য নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে সরকার। বর্তমান মন্ত্রিসভার প্রথম সভায় পাটজাত পণ্যসহ তিনটি খাতকে তৈরি পোশাকশিল্পের বিকাশে যেভাবে সহায়তা দেওয়া হয়েছিল, প্রয়োজনে তেমন সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রী পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন স্থান এবং সারাদেশের বিভিন্ন জায়গায় এরকম মেলার আয়োজন করে পাট পণ্যের প্রচার ও প্রসারের জন্য জেডিপিসিকে নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশে জেডিপিসি পাটপণ্য উৎপাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং বিদেশি ক্রেতাদের মধ্যে অধিক যোগাযোগ স্থাপনে সহায়ক হিসেবে কাজ করেছে। বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুজ্জামান,জেডিপিসির পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশ প্রমুখ। ৩ দিনব্যাপী আয়োজিত এ মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00