প্রচ্ছদ জাতীয় বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবরতরণ করেন। এর আগে, রাত ৮টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং সম্মেলনের পাশাপাশি প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন তিনি। এ ছাড়াও সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ ছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00