প্রচ্ছদ আবহাওয়া বৃষ্টির আগমুহূর্তে আকাশ হঠাৎ কেন কালো হয়ে যায়? বিজ্ঞান কী বলছে

বৃষ্টির আগমুহূর্তে আকাশ হঠাৎ কেন কালো হয়ে যায়? বিজ্ঞান কী বলছে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
বৃষ্টির আগমুহূর্তে আকাশ হঠাৎ কেন কালো হয়ে যায়? বিজ্ঞান কী বলছে

ভরদুপুরে সাদা তুলোর মতো মেঘ হঠাৎই যখন ধূসর বা প্রায় কালো হয়ে ওঠে, তখন অনেকেই বুঝে যান বৃষ্টি আসছে। আর বৃষ্টির আগেই যেন আকাশ তার রং বদলায়। দিনের বেলা হলেও যেন রাত নেমে আসে। বর্ষাকালে প্রায় সময় এই দৃশ্য দেখা যায়। সন্ধ্যা নামার আগেই যেন বৃষ্টি আধার নামিয়ে দেয়। তবে প্রায় মাথায় প্রশ্ন ঘুরপাক খায় কেন এমন হয়। কেন হুট করেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, ঠিক কেন বৃষ্টির মেঘ এত অন্ধকার দেখায়? এই প্রশ্নের জবাব মিলবে বিজ্ঞান থেকেই।

বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট লাইফসাইন্সের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানান মূলত জলীয় বাষ্প আর আলোর বিক্ষেপণ এই দুই অদৃশ্য খেলাই বদলে দেয় আকাশের রং। একটা সময় পর্যন্ত আকাশে ভেসে থাকা মেঘগুলো দেখতে নরম, উজ্জ্বল আর সাদা লাগে। কিন্তু বৃষ্টি নামার আগে সেই একই মেঘের চেহারা বদলে যায়। যেন আকাশের ওপরে কেউ ধূসর রঙ ঢেলে দিয়েছে। আসলে এর পেছনে রয়েছে আলো, পানি আর মেঘের ঘনত্বের এক দারুণ বৈজ্ঞানিক রহস্য।

মেঘ তৈরি হয় যেভাবে

আমাদের চারপাশের বাতাসে সবসময়ই পানি থাকে, তবে সেটা গ্যাস আকারে যাকে বলা হয় জলীয় বাষ্প। যখন মাটির কাছের বাতাস গরম হয়, তখন তা ওপরে উঠতে শুরু করে। সেই সঙ্গে ওপরে ওঠে জলীয় বাষ্পও। উঁচুতে উঠলে বাতাস ঠান্ডা হয়ে যায়। তখন সেই জলীয় বাষ্প ধুলো, ধোঁয়া কিংবা বাতাসে থাকা ছোট ছোট কণার সঙ্গে মিলিত হয়ে ক্ষুদ্র পানিকণা ও বরফকণায় পরিণত হয়। এই কণাগুলো একসঙ্গে জড়ো হয়ে তৈরি করে মেঘ।

সাদা মেঘ হঠাৎ কালো হয় কেন

বিজ্ঞান বলছে সাধারণ মেঘ সাদা দেখায় কারণ সূর্যের আলো মেঘের ছোট ছোট পানিকণায় পড়ে চারদিকে ছড়িয়ে যায়। সব রঙের আলো প্রায় সমানভাবে ছড়ানোর ফলে আমাদের চোখে মেঘ সাদা লাগে। কিন্তু বৃষ্টির আগে মেঘে পানিকণার পরিমাণ দ্রুত বেড়ে যায়। মেঘ তখন আরও ঘন, ভারী ও পুরু হয়ে ওঠে। এর ফলে সূর্যের আলো সহজে মেঘের ভেতর দিয়ে নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না। মেঘের নিচের অংশে তখন খুব কম আলো পৌঁছে। তাই নিচ থেকে তাকালে সেই অংশ ধূসর বা কালো দেখায়। 

বৃষ্টি নামার আগে মেঘ আরও অন্ধকার হওয়ার কারণ  

বৃষ্টির ঠিক আগে পানিকণাগুলো বড় হতে থাকে। বড় কণাগুলো আলো ছড়িয়ে দেয়ার বদলে বেশি শোষণ করে নেয়। ফলে মেঘের নিচের অংশ আরও অন্ধকার দেখায়। এ কারণেই অনেক সময় কালো মেঘ দেখলেই মানুষ বুঝতে পারে এবার হয়তো ঝুম বৃষ্টি নামবে।

আসলে আকাশের সেই কালো মেঘ ভয়ঙ্কর কিছু নয়, বরং সেটাই প্রকৃতির সংকেত উপরে কোটি কোটি পানিকণা জমে বৃষ্টি হয়ে ঝরে পড়ার প্রস্তুতি নিচ্ছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00