রাত ৯টায় ছেলে, ১০টায় বাবার মৃ’ত্যু

নিজস্ব প্রতিনিধি
0 মন্তব্য 0 মিনিট পড়ার সময় পড়ুন
রাত ৯টায় ছেলে, ১০টায় বাবার মৃ'ত্যু
রাত ৯টায় ছেলে, ১০টায় বাবার মৃ'ত্যু

নাটোরের গুরুদাসপুরে ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবাও মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলা দাদুয়া গ্রামের ছাবেদ আলী (৫৮) ও তার ছেলে রাব্বানী (৩৫)।

জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রাব্বানী। তিনি অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রাব্বানীর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবা ছাবেদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১০টার দিকে মারা যান। একইদিনে বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন