প্রচ্ছদ সর্বশেষ শেরপুরে ভারতীয় জিরা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

শেরপুরে ভারতীয় জিরা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুরে ভারতীয় জিরা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশ পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাই জিরা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। এই অভিযানে মোট ২৪০ কেজি ভারতীয় জিরা এবং ২৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (১৪ মে) দুপুরে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বুধবার দুপুরে বরুয়াজানী এলাকার কাকরকান্দি-বাঘাইতলা সড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ বস্তায় মোট ২৪০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সোহেল রানা, বয়স ২২ বছর, এবং তিনি হালুয়াঘাটের গিলাবই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ এলাকায় শহীদ মিনারের পেছনে ভোগাই নদীর পাড়ে পুলিশের আরেকটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে আল মুক্তাদির মুবিন (২৪) ও আল রিসান (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক মুবিন পৌর শহরের উত্তর বাজারের শাহাদত হোসেনের ছেলে এবং আল রিসান পশ্চিম রানীগাও এলাকার আনোয়ারুল মঞ্জিলের ছেলে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, উভয় ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার