প্রচ্ছদ সারাবাংলা শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গার পুশ ইন

শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গার পুশ ইন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গার পুশ ইন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করেছে। এই ঘটনায় ৫ জন বয়স্ক পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে তাদের নাকুগাঁও সীমান্তের ১১১৬ মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্তের ১১১৬ মেইন পিলার দিয়ে ২১ জন রোহিঙ্গাকে পুশ ইন করে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়।

আটককৃতরা ৬টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে চলে যায় এবং সেখানে শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ শুরু করে। এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তারা বিএসএফের কাছে হস্তান্তরিত হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানিয়েছেন, আটককৃতদের বিষয়ে আরও যাচাই-বাছাই এবং পরবর্তী কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার