প্রচ্ছদ স্বাস্থ্য সফল মানুষরা বেলা কোন ৬টি কাজ এড়িয়ে চলেন

সফল মানুষরা বেলা কোন ৬টি কাজ এড়িয়ে চলেন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
সফল মানুষরা বেলা কোন ৬টি কাজ এড়িয়ে চলেন

অনেকেই বলেন, সকালটা যেমন যায়, দিনটাও তেমনই কাটে! কথাটা কিন্তু একদম ঠিক। বিজ্ঞানীরা জানান, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সময়টাই শরীর ও মনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের সঠিক ব্যবহার আমাদের মনোযোগ, শক্তি আর মেজাজ ঠিক রাখে।

অথচ আমরা অনেকেই দিন শুরু করি এমন কিছু অভ্যাস দিয়ে, যা উল্টো আমাদের পুরো দিনটাকে ক্লান্ত আর চাপযুক্ত করে তোলে। চলুন দেখি, সফল মানুষরা সকালবেলা কোন ৬টি কাজ এড়িয়ে চলেন-

ঘুম থেকে উঠেই মোবাইল বা ইমেইল চেক করা : চোখ খোলার পরপরই ফোনের নীল আলো চোখে পড়লে মস্তিষ্ক বিভ্রান্ত হয়। অফিসের মেসেজ বা ইমেইল দেখলে স্ট্রেস হরমোন বেড়ে যায়, ফলে মন শান্তভাবে জেগে উঠতে পারে না। বরং মনোযোগ কমে যায়, দিনটা শুরু হয় অস্থিরভাবে।

ঘুম থেকে উঠেই কফি খাওয়া : অনেকে ঘুম ভাঙতেই কফির কাপ হাতে নেন, কিন্তু এটা শরীরের স্বাভাবিক কর্টিসল হরমোনের ভারসাম্য নষ্ট করে। এতে ক্যাফেইনের ওপর নির্ভরতা বাড়ে এবং দুপুরের আগেই শরীর ক্লান্ত হয়ে পড়ে।

সকালে পানি না খাওয়া : রাতে ঘুমের সময় শরীর পানি হারায়। তাই সকালে এক গ্লাস পানি না খেলে মাথা ব্যথা, মনোযোগ কমে যাওয়া বা ক্লান্তি দেখা দেয়। কফি বা চা এই ঘাটতি পূরণ করতে পারে না। তাই দিন শুরু করুন এক গ্লাস পানি দিয়ে – এটা শরীরের ভারসাম্য ঠিক রাখে।

সকালে নেতিবাচক খবর পড়া বা দেখা : দিনের শুরুতে দুঃসংবাদ বা উদ্বেগজনক খবর পড়লে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কর্টিসল বেড়ে যায়, ফলে সারাদিন মন খারাপ থাকে। সফল মানুষরা তাই সকালে খবর না দেখে বরং সঙ্গীত শোনেন, প্রার্থনা করেন বা ডায়েরি লেখেন। এতে মন শান্ত থাকে।

সকালে তর্ক বা ঝগড়া করা : ঘুম থেকে ওঠার পর প্রথম দেড় ঘণ্টায় শরীরে ‘সেরোটোনিন’ কম থাকে, যা আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই এই সময় ঝগড়া বা বিতর্ক করলে সারাদিনের মুড খারাপ হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ আলাপ বা আলোচনা সকাল ৯টার পর করাই ভালো।

সূর্যের আলো না পাওয়া : ভোরের সূর্যালোক শরীরের প্রাকৃতিক ঘড়ি ঠিক রাখে। সূর্যের আলো না পেলে ঘুমের সমস্যা, মনমরা ভাব বা হজমের সমস্যা দেখা দেয়। মাত্র ১৫ মিনিট সূর্যের আলো শরীরে ভিটামিন ডি বাড়ায় ও মন ভালো রাখে। তাই সকালে কিছুক্ষণ বাইরে হাঁটুন বা বারান্দায় বসুন।

সকাল ৯টার আগের সময়টা শরীর ও মনের জন্য সোনালী সময়। এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারলে সারাদিন থাকবে শক্তি, মনোযোগ আর ইতিবাচক ভাব। তাই দিন শুরু করুন সহজ কিছু ভালো অভ্যাস দিয়ে – এক গ্লাস পানি, কিছু সূর্যালোক আর একটু শান্ত মন নিয়ে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00