প্রচ্ছদ বাণিজ্য ৫, ১০, ২০ টাকার নোট নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

৫, ১০, ২০ টাকার নোট নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
৫, ১০, ২০ টাকার নোট নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


অর্থ উপদেষ্টা বলেন, ‘চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত হবে।’


তিনি বলেন, ‘কালোটাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।’


ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।’ খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার