প্রচ্ছদ জাতীয় মামিকে নিয়ে পালালেন ভাগ্নে! প্রেমের পর উধাও

মামিকে নিয়ে পালালেন ভাগ্নে! প্রেমের পর উধাও

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মামিকে নিয়ে পালালেন ভাগ্নে! প্রেমের পর উধাও

নোয়াখালী সোনাইমুড়ীতে স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই প্রবাসীর স্ত্রী তারই এক ভাগ্নের সঙ্গে পালিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার পর কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

নিহত আনোয়ার হোসেন (৪০) উপজেলার ২ নম্বর নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের কেরামত আলী বেপারি বাড়ির মৃত মফিজ উল্ল্যাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করে আসছিলেন কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন। সম্প্রতি তার স্ত্রী আকলিমা আক্তার রিতার (৩০) সঙ্গে একই বাড়ির আ. মালেকের ছেলে আনোয়ারের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে পারিবারিক অশান্তিতে শুরু হয়। একপর্যায়ে স্ত্রী আকলিমা কাউকে না জানিয়ে চলে যান বলে অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, গত কিছুদিন আগে প্রবাসী আনোয়ার বাড়িতে আসেন। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বহু চেষ্টাও করেছেন। তবে স্ত্রী বাড়ি না আসায় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরইমধ্যে তার স্ত্রী তাকে ডিভোর্স দেন। স্ত্রী তাকে ছেড়ে যাওয়াসহ অর্থ-সম্পদ হারানোর মেনে নিতে না পেরে মঙ্গলবার সকাল ১০টার পর কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানা ওসি কবির হোসেন বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম পাঠিয়েছি। লাশ উদ্ধার করে দ্রুত মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00