প্রচ্ছদ রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে: পার্থ

অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে: পার্থ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে: পার্থ

দেশে ১৭ বছরে গণতন্ত্রের পথচলার যে বাধাগ্রস্ত হয়েছে বিএনপি তা এগিয়ে নিয়ে যাবে এ কথা জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে, কোনোভাবে এ সরকার আরও বেশি সময় থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান-২ এ হোটেল লেকশোতে ‘গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, 

 অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে, আরও বেশি সময় থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না। আর সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা উচিত না। এর মাধ্যমে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়।

একই অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,  

আমারা এখনও জানি না সরকার কি করতে চায়, পরিকল্পনা কি? রোডম্যাপ কি সেটাও জানি না। এ নিয়ে প্রশ্ন করলে গাদ্দার হয়ে যাই।

তিনি আরও বলেন,

আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মহাম্মদ ইউনূসের ওপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি। ভেবেছিলাম একবছরের মধ্যে নির্বাচন দিবে, তবে তা হয়নি।

জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবে কি করবে না, তা নিয়ে সংকট তৈরি হয়েছে-এ কথা জানিয়ে রাশেদ খান বলেন,  

এক দল বলছে তাদের দাবি মেনে না নেয়া হলে সনদে স্বাক্ষর করবে না। এটা গণতন্ত্রের অংশ হতে পারে না। এটা মবক্রেসি।

ঊচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বিভিন্ন দল কথা বলছে-তবে সরকারের প্রতি আহ্বান সব দলের সম্মতিক্রমে সংস্কার করতে হবে জোরপূর্বক সংস্কার চাপিয়ে দেয়া যাবে না৷ এতে সংস্কার দীর্ঘস্থায়ী হবে না বলেও জানান তিনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00