প্রচ্ছদ চাকরি অভিযোগ ভিত্তিতে বদলি হবে ডিসি-এসপি, ওসিদের বদলির তোড়জোড় পুলিশ সদর দপ্তরে।

অভিযোগ ভিত্তিতে বদলি হবে ডিসি-এসপি, ওসিদের বদলির তোড়জোড় পুলিশ সদর দপ্তরে।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
জাতিয় নির্বাচন
অভিযোগ ভিত্তিতে বদলি হবে ডিসি-এসপি, ওসিদের বদলির তোড়জোড় পুলিশ সদর দপ্তরে।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে দুই জেলার জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করেছে সরকার। ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে।
ডিসি-এসপিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেই তাদের বদলি করা হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসিদের বদলির সিদ্ধান্ত নেয় ইসি।
এদিকে, ইসির নির্দেশে সারা দেশে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার তোড়জোড় শুরু করেছে পুলিশ সদর দপ্তর। এতে ছয় মাসের বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা সব থানার ওসিকে বদলি করার আদেশ দেওয়া হয়। বর্তমানে সারা দেশের থানাগুলোতে ৬৩৬ জন ওসি রয়েছেন । ছয় মাসের বেশি দায়িত্ব পালন করা ওসি রয়েছেন প্রায় তিন শতাধিক। ইসি থেকে গত বৃহস্পতিবার থানার ওসিদের বদলি করার নির্দেশ দিয়ে একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পৌঁছেছে। তারপর থেকে থানাগুলোর ওসি বদলির কার্যক্রম শুরু করা হয়েছে। বদলির আদেশে বিভিন্ন থানার ওসিরা কেউ কেই ৬ মাস বা ৮ মাস ধরে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করে আসছেন তারা বলছেন, ইসির নির্দেশে যেকোনো থানায় দায়িত্ব পালন করতে মানসিকভাবে প্রস্তুত আছেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারা দেশের সব থানার ওসি রদবদলের উদ্যোগ নিয়েছে ইসি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00