প্রচ্ছদ বিনোদন মনোনয়ন বাতিল হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির

মনোনয়ন বাতিল হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মনোনয়ন বাতিল মাহিয়া মাহির
মনোনয়ন বাতিল হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির

স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা তিনি রাজশাহী-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন। মনোনয়ন বাতিল হওয়ার কারণ হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহিয়া মাহির যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাইয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এর মধ্যে তিনজনেেই তথ্য পাওয়া যায়নি। তাদের মধ্যে দুইজনের তথ্য সঠিক ছিল না। আরেকজন চাঁপাইনবাবগঞ্জের ভোটার। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়।
রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১২৭ জন। সে হিসেবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ৪ হাজার ৮৩ জন সমর্থনকারীর স্বাক্ষর জমা দেন। এরমধ্য থেকে ১০ জনের তথ্য যাচাই-বাছাই করে ৩ জনের তথ্যে হেরফের পা্ওয়া যায়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি তিনি। দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি।
মাহিয়া মাহি জানান, তিনি মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন। তিনি তার মনোনয়নপত্র ফিরে পাবার ব্যাপারে আশাবাদী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।