প্রচ্ছদ জাতীয় আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ: মিজানুর রহমান আজহারী

আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ: মিজানুর রহমান আজহারী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
Mijanur Rahman Azhari
আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ: মিজানুর রহমান আজহারী

ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিছিন্ন থাকলে হবে না। যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীতে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। 

বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে, কীভাবে জালেমকে শায়েস্তা করতে হয়। ১৬-১৭ বছরে যেটা করা যায়নি, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ঐক্যবদ্ধতা গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এই উচ্ছ্বাস, ঐক্যবদ্ধতা, সম্প্রতি আমাদের বজায় রাখতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নের লালাপাড়া সংলগ্ন মাঠে এক তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেন। জাবালুন নুর ফাউন্ডেশন এই তাফসির মাহফিলের আয়োজন করে। 

এসময় তিনি আরও বলেন, ‘আমরা দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই, এটা আবার অনেকের ভালো লাগে না। আমাদের সুখ অনেকের ভালো লাগে না। চলছে নানামুখী ষড়যন্ত্র। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে এসেছি, আমাদের অনেক বুঝে শুনে পদক্ষেপ নিতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। এজন্য আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না, নতুন করে আর জালিম হবে, নতুন করে ফ্যাস্টিস্ট হওয়ার সাহস দেখাতে পারবে না।’

মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি, লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার হতে। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না। অন্যান্য দেশের মতো আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নতমানের গবেষণা হোক। যে ছাত্রের হাতে কলম লেগেছে, ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। আমরা নতুন ভোরের বাংলাদেশে বুকবাঁধা স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এখানে এক রাজনৈতিক দল, আরেক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে।’

তিনি আরও বলেন, ‘এমন নেতা আমরা চাই, যে নেতা অসুস্থ হলে গোটা দেশের জনগণ জায়নামাজে বসে চোখের পানি ফেলে দোয়া করবে। আমরা এমন নয়া রাজনৈতিক বন্দোবস্ত চাই। এক রাজনৈতিক দল, আরেক রাজনৈতিক দলকে মুছে ফেলার খেলায় মেতে উঠুক এমন রাজনীতি আমরা দেখতে চাই না। আমাদেরকে সাবধান ও সচেতন থাকতে হবে।’

তাফসির মাহফিলে জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এছাড়াও প্রথম অধিবেশনে আলোচনা করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নুরুল আমিন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00