প্রচ্ছদ বিশ্ব ইউক্রেনের বিরুদ্ধে আরও তীব্র হামলার ঘোষণা পুতিনের

ইউক্রেনের বিরুদ্ধে আরও তীব্র হামলার ঘোষণা পুতিনের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ভ্লাদিমির পুতিন
ইউক্রেনের বিরুদ্ধে আরও তীব্র হামলার ঘোষণা পুতিনের

ইউক্রেনের বিরুদ্ধে হামলা আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছর ইউক্রেনে হামলার পরিধি বাড়ানো হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। ইউক্রেনে অভিযানকে ন্যায্য দাবি আখ্যা দিয়ে পুতিন বলেন, এই দাবি না হওয়া পর্যন্ত লড়াই চলবে।নতুন বছরের শুরুতেই ইউক্রেনজুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে রুশ বাহিনী। চলতি বছর ইউক্রেনে হামলা আরও তীব্র হবে বলে ঘোষণা এসেছে রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে। একটি হাসপাতালে চিকিৎসাধীন রুশ সেনাদের সাথে সাক্ষাৎকালে এই হুঁশিয়ারি দেন তিনি।পুতিন বলেন, রাশিয়া চাইলেই কিয়েভে হামলা করতে পারে কিন্তু সেটা করছে না। কারণ, তাতে অনেক বেসামরিকের প্রাণহানি হবে। তাদের লক্ষ্য শুধু সামরিক স্থাপনা। ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা অব্যাহত রাখবে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা এই যুদ্ধ থামাতে দিচ্ছে না। তবে তারা বুঝতে শুরু করেছে, রাশিয়াকে পরাজিত বা ধ্বংস করা সম্ভব নয়।এর আগে, নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন পুতিন। বলেন, ন্যায্য দাবীর জন্য ইউক্রেনে লড়াই করছে রুশ বাহিনী। আর তা হলো, রাশিয়ার নিরাপত্তা। রুশরা পিছু হটতে রাজি না। কোনো শক্তি তাদের বিচ্ছিন্ন করতে পারবে না বলেও দাবি করেন পুতিন। তিনি বলেন, ২০২৪ হবে তাদের বছর। যারা লড়াইয়ের ময়দানে আছে, তারা ন্যায় ও সত্যের জন্য লড়ছে। এদিকে, ইউক্রেনে অভিযানের মাত্রা বাড়াতে এরইমধ্যে উচ্চক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে মস্কো।সম্প্রতি জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, নতুন বছরে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলবে ইউক্রেন। তার জবাবে এলো পুতিনের এই বিস্ফোরক মন্তব্য। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার