প্রচ্ছদ বিনোদন সালমানের সঙ্গী হচ্ছেন দক্ষিণের তৃষা

সালমানের সঙ্গী হচ্ছেন দক্ষিণের তৃষা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
salman-and-trisa-krishan.
সালমানের সঙ্গী হচ্ছেন দক্ষিণের তৃষা

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ১৯৯৯ সালে তামিল ভাষার ‘জুড়ি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ২০১০ সালে ‘খাট্টা মিঠা সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। এরপর অসংখ্য সিনেমা উপহার দিলেও বলিউডের কোনো সিনেমায় আর দেখা যায়নি এই অভিনেত্রীকে।দীর্ঘ ১৩ বছর পর বলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তৃষা। ‘দ্য বুল’ শিরোনামের সিনেমাটিতে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি মুম্বাইয়ের মেহবুব স্টুডিওসে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বলে জানা গেছে।ভায়তীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সালমান-তৃষা অভিনীত ‘দ্য বুল’ সিনেমাটি পরিচালনা করছেন বিষ্ণুবর্ধন। সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন তৃষা কৃষ্ণান। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন করন জোহর।তৃষা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। এতে থালাপাতি বিজয়ের বিপরীতে অভিনয় করেন তৃষা। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ওই সিনেমাটি। বর্তমানে তামিল ভাষার ৩টি ও মালায়ালাম ভাষার একটি সিনেমার কাজ তৃষার হাতে রয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00