প্রচ্ছদ বিশ্ব ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা কিউবার

ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা কিউবার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
কিউবা
ইসরায়েলকে 'সন্ত্রাসী রাষ্ট্র' আখ্যা কিউবার

ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিলেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে গাজা উপত্যকায় প্রায় আড়াই মাস ধরে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।মিগেল পোস্টে বলেন, ‘গাজায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে, তা সমগ্র মানবজাতির জন্য অপমানজনক। আর কত দিন এমন দায়মুক্ত পরিস্থিতি থাকবে! আর কত দিন এমন হত্যার পথ খোলা থাকবে! কিউবা কখনোই উদাসীনদের দলে থাকবে না। কিউবা বারবারই ফিলিস্তিনের পক্ষে কথা বলবে।দ্বীপরাষ্ট্রটি বারবার ফিলিস্তিনে সহিংসতার নিন্দা জানিয়েছে। এমনকি কিউবার পার্লামেন্টে ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতাও ঘোষণা করা হয়।কিউবার কংগ্রেস গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণ করে গাজা উপত্যকায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নিন্দা জানিয়েছে, যাদের মধ্যে ৭০ শতাংশের বেশি শিশু এবং নারী। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের ৭৫ বছরের অবৈধ দখলদারি এবং উপনিবেশের ফল। এটি ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভূখণ্ডের অবিচ্ছেদ্য অধিকারের স্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া বিবৃতিতে এ গণহত্যার সঙ্গে মার্কিন সরকারের যোগসাজশের কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ভেটোর অগণতান্ত্রিক ও অপ্রচলিত ক্ষমতা ব্যবহার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে এবং ইসরায়েলের সব বাড়াবাড়িকে সমর্থন দিচ্ছে। ইসরায়েল যে দায়মুক্তির সঙ্গে কাজ করে যাচ্ছে, এতে দেশটির এই আত্মবিশ্বাস প্রকাশ পায় যে, মার্কিন সরকারের সমর্থন থাকলে কোনো পরিণতিই ভোগ করতে হবে না। সম্প্রতি বেশ কয়েকটি মিত্রদেশ ইসরায়েলকে সামরিক অভিযানের তীব্রতা কমাতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00