প্রচ্ছদ বিশ্ব ইসরায়েলকে সমর্থন দিয়ে আসন্ন নির্বাচনে বিপাকে জো বাইডেন

ইসরায়েলকে সমর্থন দিয়ে আসন্ন নির্বাচনে বিপাকে জো বাইডেন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আসন্ন নির্বাচনে বিপাকে জো বাইডেন
ইসরায়েলকে সমর্থন দিয়ে আসন্ন নির্বাচনে বিপাকে জো বাইডেন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলছে নানান হিসাব নিকাশ। এরইমধ্যে শুরু হয়েছে প্রচারণা। তবে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে এবার মুসলিম ভোটারদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় সমর্থন দেয়ায়, বাইডেনের বিরুদ্ধে ঐক্যব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিগুলো। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে ফল নির্ধারণী গুরুত্বপূর্ণ ৬টি রাজ্যে বাইডেন বিরোধী বিশেষ প্রচারণা চালানোর সিদ্ধান্তও নিয়েছে যুক্তরাষ্ট্রের মুলিমদের বিভিন্ন সংগঠন।এ প্রসঙ্গে পেনসিলভানিয়ার মুসলিম নেতা রবিউল চৌধুরী বলেন, মুসলমানরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। ফিলাডেলফিয়া থেকে শুরু করে পিটাসবার্গ, যেখানেই মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ চলবে সেখানেই তারা প্রতিবাদ করবেন। যারাই মুসলিম হত্যাযজ্ঞকে সমর্থন দেবে ভোট তাদের বিরুদ্ধেই যাবে।এর আগে, ২০২০ সালের নির্বাচনে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পেছনে মিনেসোটা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডা রাজ্যের ভূমিকা ছিলো সবচেয়ে বেশি। সুইং স্টেট হিসেবে পরিচিত এসব রাজ্যে সামান্য ভোটের ব্যবধানই পরাজয়ের কারণ হতে পারে। আর এই ছয় রাজ্যেই শুরু হয়েছে মুসলিমদের বাইডেন বিরোধী ক্যাম্পেইন। এর আগে, মিশিগানে ৩ শতাংশেরও কম ভোটের ব্যবধানে জয়ী হন বাইডেন। অন্যদিকে, উইসকনসিনের মতো রাজ্যে মুসলিম ভোটার আছে প্রায় ২৫ হাজার। গেলো নির্বাচনে, এই রাজ্যে বাইডেন জেতেন মাত্র ২০ হাজার ভোটের ব্যবধানে।উইসকন্সিন রাজ্যের মুসলিম নেতা তারেক আমিন জানান, উইসকন্সিনে প্রায় ২৫ হাজার মুসলিম ভোটার রয়েছেন। এটা সুইং স্টেট। এখানে নির্বাচনী ফল পাল্টে দিতে পারে তাদের ভোট। আসন্ন নির্বাচনে তারা বাইডেনকে বয়কট করবেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।