প্রচ্ছদ বিনোদন জোরদার হচ্ছে শাকিব-বুবলি দ্বন্দ্ব!

জোরদার হচ্ছে শাকিব-বুবলি দ্বন্দ্ব!

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
শাকিব-বুবলি দ্বন্দ্ব
জোরদার হচ্ছে শাকিব-বুবলি দ্বন্দ্ব!

দেশীয় মায়ানগরীর আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। ২০২২ সাল থেকে অভিনয় ক্যারিয়ারের চেয়ে ব্যক্তি জীবন নিয়েই বেশি আলোচনার শিরোনামে আছেন ঢালিউডের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত এ অভিনেত্রী। বিশেষ করে শাকিব খানের সাথে বিয়ে, তাপসের সাথে প্রেমের গুঞ্জনসহ নানা কারণে মানুষের মুখে মুখে থাকে এখন এই অভিনেত্রীর নাম। সোশ্যাল জমিনে কেউ একজনকে খোঁচা মেরে পোস্ট করে আবারও আলোচনায় বুবলি। তবে কাকে উদ্দেশ্য করে খোঁচা দিলেন এই নায়িকা? তা নিয়ে নেটপাড়ায় চলছে ব্যাপক আলোচনা। শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে আলোচনা যেনো থামছেই না। কিছুদিন পরপর নতুন নতুন ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন এই দুই তারকা। তাদের সম্পর্কের সমীকরণ কেবলই জটিল হচ্ছে। সমাধানের পথ এখনও অজানা।সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। দেশের একটি গণমাধ্যমকে তিনি জানান, বুবলীকে তিনি ঘৃণা করেন। তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্ব নেই।শাকিবের এসব কথার প্রতিক্রিয়ায় ফেসবুকে শাকিবের নাম উল্লেখ না করে বুবলী লিখেন , ভূতের মুখে রাম রাম । অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের তার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। বুবলী আরও বলেন, তাদের রিজিকের ব্যবস্থা করছেন ভেবে ভালো লাগে তার। ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। কিন্তু এরপর চলতি বছর তাদের বিয়ে ও ছেলের কথা প্রকাশ্যে আনেন শবনম

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।