প্রচ্ছদ বিশ্ব উত্তর গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে প্রস্তুত ,ইঙ্গিত ইসরায়েলের

উত্তর গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে প্রস্তুত ,ইঙ্গিত ইসরায়েলের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
উত্তর গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে প্রস্তুত ,ইঙ্গিত ইসরায়েলের

ফিলিস্তিনের গাজার উত্তর অংশে বোমাবর্ষণ বন্ধ করতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটি বলছে, তারা উপত্যকাটির এ অংশে হামাসকে ভেঙে দিয়েছে। এ বিষয়ে সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ৮ হাজার যোদ্ধাকে হত্যার পর ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামাসের সামরিক ফ্রেমওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এখন বড় ধরনের যুদ্ধ অভিযান শেষ হবে।তিনি জানান, হামাস যোদ্ধারা কোনো ফ্রেমওয়ার্ক ও কমান্ডার ছাড়াই এখনো উপস্থিত রয়েছে। তাই ইসরায়েলের দিকে বিক্ষিপ্তভাবে রকেট চালানোর পাশাপাশি বিক্ষিপ্ত যুদ্ধ এখনো প্রত্যাশিত। তবে হামাস আর এ অঞ্চলে সংগঠিতভাবে কাজ করছে না। যদিও সামরিক বাহিনী উত্তর গাজায় সৈন্য মোতায়েনের কথা বলেনি, তবে মুখপাত্র জানান, সামরিক বাহিনী অঞ্চলটিতে অর্জন আরও বাড়াতে থাকবে। ইসরায়েল এখন গাজার মধ্য ও দক্ষিণ অংশে হামাসকে ভেঙে দেওয়ার ওপর মনোনিবেশ করেছে।উল্লেখ্য গেলো ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ইসরায়েলে  এক হাজার ১৪০ জন নিহত হন। ২৪০ জনকে জিম্মি করে নিয়ে  যায় হামাস। এর পর থেকে ইসরায়েলি বাহিনী ড্রোন, ক্ষেপণাস্ত্রের সঙ্গে স্থল বাহিনী ব্যবহার করে হামলা চালিয়ে আসছে। গাজায় এখন নিহতের সংখ্যা ২৩ হাজার ছুঁইছুঁই। আহত হয়েছেন ৫৮ হাজারের বেশি।এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, বোমায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচেও অনেকে চাপা পড়েছেন।  ২৩ লাখ বাসিন্দার গাজা উপত্যকায় বহু মানুষ এখন ঘরছাড়া। খাবার ও আশ্রয়ের জন্য লড়াই করছে গাজাবাসী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00