প্রচ্ছদ জাতীয় নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির

নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপি
নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের পরদিনই নতুন কর্মসূচির ঘোষণা  দিলো বিএনপি। দলটি আগামী দুদিন অর্থাত মঙ্গল ও বুধবার সারাদেশে গণসংযোগের মাধ্যমে গণসচেতনতা করবে। এমন ঘোষণা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করবে দলটি। সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।  ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ স্বতঃস্ফুর্তভাবে প্রত্যাখ্যান করেছে জানিয়ে মইন খান বলেন, কৃত্রিম প্রতিযোগিতা তৈরি করেও ভোটার আনতে পারেনি ক্ষমতাসীন সরকার। এই পদক্ষেপের জন্য জনগণকে অভিনন্দন জানিয়েছে ৬৩টি রাজনৈতিক দল।মঈন খান আরও বলেন, রাষ্ট্রশক্তির অপব্যবহার, ডামি নির্বাচন কমিশন, ডামি ভোটার, ডামি পর্যবেক্ষক দিয়ে সরকার সাফাই গাইলেও দেশের জনগণ একচেটিয়াভাবে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে।এসময় নির্বাচন কমিশনেরও সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন কমিশনের ভোট গ্রহণের হার নিয়ে বক্তব্য হাস্যকর।কত সংখ্যক ভোট পড়েছে তা পূর্বেই নির্ধারন করে রেখেছিল কমিশন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00