প্রচ্ছদ জাতীয় এইচএসসির ফল প্রকাশ আজ

এইচএসসির ফল প্রকাশ আজ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
এইচএসসির ফল প্রকাশ
এইচএসসির ফল প্রকাশ আজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। রবিবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করবেন।
এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ড। এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ১৭ আগস্ট। তবে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগের কারণে ১০ দিন পিছিয়ে শুরু হয় ২৭ আগস্ট।
বেলা ১১টা থেকে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জানা যাবে ফলাফল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ ইআইআইএন (প্রতিষ্ঠানের নম্বর) ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে ফলাফল তালিকা ডাউনলোড করতে পারবে

ফোনে যেভাবে মিলবে ফল
ফলপ্রত্যাশীরা ঘরে বসেই হাতে থাকা ফোনেই ফল জানতে পারবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানতে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে জানা যাবে পরীক্ষার ফলাফল।

ওয়েবসাইট থেকে যেভাবে মিলবে ফল
ওয়েবসাইটে প্রবেশ করেও ফল পাওয়া যাবে। সেক্ষেত্রে বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করলেই ফলাফল পাওয়া যাবে। এরপর সেখান থেকে ফলাফল শিট ডাউনলোড করা যাবে। সেজন্য ক্লিক করতে হবে ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর (পরিচিতি নম্বর) দিয়ে ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00