প্রচ্ছদ বিনোদন অভিযোগ তুলে ক্ষমা চাইলেন তানজিন তিশা

অভিযোগ তুলে ক্ষমা চাইলেন তানজিন তিশা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ক্ষমা চাইলেন তানজিন তিশা
অভিযোগ তুলে ক্ষমা চাইলেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে গত কয়েক দিন ধরে সমালোচনার ঝড় চলছে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। সাংবাদিকদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছেন । শনিবার রাজধানীর মিন্টু রোডের ডিবির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে দুঃখপ্রকাশ করেন তিনি।
তিশা বলেন, আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম দু-একটি নিউজপোর্টাল আমার আত্মহত্যার শিরোনামে নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম, যার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, সে আমাকে এমন একটি টেক্সট করে যেটা আমার কাছে ঐ সময়ের জন্য যৌক্তিক মনে হয় নি। আমি ভাবতেই পারিনি এসময়ে আমাকে কেউ এমন বিষয়ে টেক্সট করতে পারে বা একজন নারীকে এমন টেক্সট করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে টেক্সট এর বিষয় নিয়ে নিউজ করলে সর্বোচ্চ ব্যবস্থা নেবো বলি। আমি তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি তা সঠিক নয়। এবং সেটার জন্য আমি তখন ও দুঃখপ্রকাশ করেছি এখন ও করছি।
এর মধ্যেই আমার ফোনের রেকর্ড শুনে অন্য সাংবাদিকরা রেগে যান, প্রতিবাদ করেন, যা খুবই যৌক্তিক। তবে আমাকে এবং আমার পরিবারকে ঘিরে অনেকেই অসত্য, মনগড়া আজেবাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন যাতে একজন নারীর জন্য অসম্মানজনক।
এমনকি অনেকে আমি ছাড়াও অন্য শিল্পীদের নিয়ে সাইবার বুলিং, হুমকি ও নানান কুৎসা রটনা করতে থাকেন। এসব দেখে আমি ডিবিতে ডিএমপিতে অভিযোগ করতে আসি সেখানে ও গণমাধ্যমে আমাকে প্রশ্ন করলে সেখানে আমি তামিমের নাম নেই এবং আমি তামিমের সঙ্গে তার প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি, যেটা আমি উদ্দেশ্যমূলকভাবে নামটা নেই নি। সেজন্য আমি প্রতিষ্ঠানের কাছে দৃঃখ প্রকাশ করছি। কারন একজনকে দিয়েতো পুরো প্রতিষ্ঠান চলে না আরো অনেকে আছে যারা প্রতিষ্টানে কাজ করে ।আমাদের মাঝে সকল ভুল বঝা-বুজির অবসান হওয়ায় আমি পুলিশের কাছে যে অভিযোগ করেছি সেটা তুলে নিচ্ছি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।